Travel Influencer Heart Attack: ক্লান্তিকে উপেক্ষার চরম মাশুল! প্যারিস ট্রিপের মধ্যেই হার্ট অ্যাটাক ২৪-এর যুবতীর, রক্তবমি… শেষে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পায়ের তলায় যেন সরষে! ঘোরা ছিল তাঁর নেশা। ঘোরা ছিল তাঁর পেশাও। মাত্র ২৪ বছর বয়সে ছুটে বেড়াচ্ছিলেন পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত। মাঝে মাঝে একটু ক্লান্ত, অবসন্ন লাগত ঠিক-ই… কিন্তু খুব একটা আমল দিতেন না ২৪-এর ঝকঝকে তরুণী। চোখে একরাশ স্বপ্ন নিয়ে শুধুই পৃথিবী দেখার আনন্দে মেতে ছিলেন। আর সেটাই কাল হল… মাত্র ২৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় ট্রাভেল ইনফ্লুয়েন্সার ফায়ে গ্রীনউডের। মাসের পর মাস, দীর্ঘদিন ধরেই ক্লান্তি অনুভব করছিলেন। সঙ্গে বুকেও ব্যথা…

