Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সিএনজি, পিএনজির মূল্যবৃদ্ধিতে আন্দোলনে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস
সিএনজি, পিএনজির মূল্যবৃদ্ধিতে আন্দোলনে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস

আগরতলা : সিএনজি, পিএনজি, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরার বিভিন্ন জায়গায় রাজপথে আন্দোলনে নামে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস। এদিন সোনামুড়া, উত্তর ত্রিপুরা, বিলোনিয়া-সহ বিভিন্ন প্রান্তে এই প্রতিবাদ সংগঠিত হয়। ত্রিপুরার বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপকে ভয় পেয়ে পুলিশের মাধ্যমে এই আন্দোলন ভাঙার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। ঘটনাচক্রে জানা গিয়েছে সোনামুড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী-সহ ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নীলকমল সাহাকে পুলিশ আটক করেছে। পাশাপাশি কৈলাসহর, আমবাসা-সহ মোট ১১টি জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃবৃন্দকে…

Read More