ট্রাম্পের সঙ্গে তর্ক করার শাস্তি? ইউক্রেনকে সব সামরিক সাহায্য দেওয়া বন্ধ করছে আমেরিকা
ওয়াশিংটন ডিসি : হোয়াইট হাউসের ওভাল অফিসের তর্কাতর্কির জের গড়াল বহুদূর। হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এবার নিলেন বড় সিদ্ধান্ত। ইউক্রেনকে কোণঠাসা করতে সমস্ত সামরিক সহায়তা বন্ধের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কির সঙ্গে ওভাল অফিসে তর্কাতর্কির কয়েকদিনের মধ্যেই এই আদেশ জারি করল হোয়াইট হাউস, খবর সূত্রের। হোয়াইট হাউসের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তাঁর দৃষ্টি আপাতত সেই দিকেই নিবদ্ধ থাকবে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইউক্রেনের মানসিকতাও সেটাই হোক।…

