Russia-Ukraine War: রুশ হামলায় কত হাজার ইউক্রেনীয় সেনা নিহত হলেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে সংখ্যাতত্ত্বের বান ডেকেছে যেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেল। সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভালেরি জালুঝনি এ তথ্য জানিয়েছেন। বলা হচ্ছে, যুদ্ধে নিজেদের পক্ষে নিহত সেনাদের সংখ্যা নিয়ে বিরল স্বীকারোক্তি এটি। ভালেরি জালুঝনি বলেছেন, ইউক্রেনীয় শিশুদের অনেকের সুরক্ষা প্রয়োজন। কারণ, তাদের বাবারা সম্মুখযুদ্ধে গিয়েছেন। যুদ্ধে নিহত প্রায় ৯ হাজার বীরের মধ্যে থাকতেই পারেন তাঁরা। গত ২৫ মার্চ…

