Sudan: ভয়াবহ! হামলায় নিহত ৪০০-র বেশি মানুষ, বাস্তুচ্যুত কোটি কোটি! উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দারফুর অঞ্চলে আবারও ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটল! রাষ্ট্রসংঘের মতে, আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সর্বশেষ হামলায় অন্তত ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন! গত সপ্তাহে দারফুরের এল-ফাশের শহরের আশপাশের শরণার্থী শিবিরগুলির উপর ভয়াবহ স্থল ও বিমান হামলা চালায় আরএসএফ। মূল লক্ষ্য ছিল এল-ফাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। এটি দারফুর অঞ্চলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ বড় শহর। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে এক দুঃসহ গৃহযুদ্ধ চলছে। যার…


