Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দুর্গাপ্রতিমার জন্য খুলে গেল লন্ডনের টাওয়ার ব্রিজ, ভাইরাল ভিডিয়োয় মুগ্ধ সবাই
দুর্গাপ্রতিমার জন্য খুলে গেল লন্ডনের টাওয়ার ব্রিজ, ভাইরাল ভিডিয়োয় মুগ্ধ সবাই

ভারতে দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। শেষ হয়ে গিয়েছে লক্ষ্মীপুজোও। কয়েকদিন আগেই ধুমধাম করে শহরে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছিল। কিন্তু একাধিক ভিন দেশে এখনও কিছু কিছু জায়গায় দুর্গাপুজোর আমেজ আছে। তেমনই লন্ডনের একটি দুর্গাপুজোর ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো মন কেড়ে নিয়েছেন নেট দুনিয়ার। লন্ডনের একটি দুর্গাপুজো কমিটির উদ্যোগে সেখানকার দেবীমূর্তিকে নৌকায় করে টেমস নদীতে ভ্রমণ করানো হয়। বৃহস্পতিবার, ২ নভেম্বর মেঘদূত রায়চৌধুরী নামক এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট…

Read More