মহাবিশ্ব ঠিক কতটা বড়? ভাইরাল ভিডিওতে মিলল প্রশ্নের উত্তর
#নয়াদিল্লি: আমাদের চারপাশের পৃথিবী আর তার বাইরে এ মহাবিশ্ব যে কত বড়, বা তার সীমা-পরিসীমা আদৌ আছে কিনা সে সম্পর্কে আমাদের ধারণা করা এক প্রকার দুঃসাহসেরই কাজ। মহাবিশ্ব প্রতিনিয়ত তার সীমা সম্প্রসারণ করে চলেছে। সম্প্রতি মহাবিশ্ব নিয়ে এমনই এক ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে ওই ভিডিওটিতে দেখানো হয়েছে মহাবিশ্বের অন্তহীন প্রসারমান জগতকে। ইনস্টাগ্রামে ‘Astronomy Views’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে। আমাদের মহাবিশ্ব যে কতটা বিশাল তা দেখানোর জন্য এই ভিডিওটিতে কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার…

