Success Story: মুখে ‘অতিরিক্ত লোম’ নিয়ে পড়েছিলেন সমালোচনার মুখে, সব ‘ট্রোল’কে জবাব দিয়ে দশমের পর দ্বাদশেও তিনিই টপার
সীতাপুর জেলার এই ছাত্রী প্রমাণ করলেন, তিনি অতীতে সম্মুখীন হওয়া কোনো সমালোচনার তোয়াক্কা না করে শুধু পড়াশোনাতেই মনোনিবেশ করেছেন।সব ‘ট্রোল’কে জবাব দিয়ে দশমের পর দ্বাদশেও তিনিই টপার লখনউ: ফের সাফল্য। উত্তর প্রদেশের প্রাচী নিগম। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আলোচনায় এসেছিলেন তিনি। আবারও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯১.২০% নম্বর পেয়ে অসাধারণ পারদর্শিতার পরিচয় দিলেন তিনি। প্রমাণ করলেন নিজের যোগ্যতা। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রাচী বেশ কয়েকটি বিষয়ে অসাধারণ ফল করেছেন তিনি। অঙ্কে ৯৯%, হিন্দিতে ৯৬%, রসায়নে ৯৫% এবং…

