‘রাজ্যসভার টিকিট লোডিং না মুন্নাভাই সিক্যুয়েলের প্লট’, সঞ্জয়-আদিত্যনাথ সাক্ষাতে শুরু জোর জল্পনা
কলকাতা : সম্প্রতি সামনে এসেছে একটি ছবি যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। এক ফ্রেমে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Bollywood Actor Sanjay Dutt) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM)। ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি এটি কোনও নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? নাকি নেহাতই সৌজন্য সাক্ষাৎ? এই নিয়ে চড়ছে অনুমানের পারদ। বলিউডের ‘মুন্নাভাই’ হঠাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে দেখা করেন। লখনউয়ে (Lucknow) সাক্ষাৎ হয় এই দুই হেভিওয়েটের। নিজের X অ্যাকাউন্টে সেই সাক্ষাতের একটি ছবি অন্যদের…

