অনেকক্ষণ প্রস্রাব চেপে রাখছেন? মূত্রথলিকে সুস্থ রাখতে এই অভ্যাসগুলি করতেই হবে
মূত্রথলি হল একটি স্থিতিস্থাপক অঙ্গ। যেখানে মূত্র জমা হয় এবং সেখান থেকেই আবার তা বেরিয়ে যায়। মূত্রথলি সংক্রান্ত কিছু স্বাস্থ্যকর অভ্যাসের উপর নজর রাখা আবশ্যক। এতে দীর্ঘমেয়াদে মূত্রথলির সমস্যা থেকে দূরে থাকা যায়। মহিলাদের মূত্রথলি সংক্রান্ত স্বাস্থ্যকর অভ্যাসের প্রসঙ্গে কথা বলছেন বেঙ্গালুরু রিচমন্ড রোডের ফর্টিস হাসপাতালের ওবস্টেট্রিক্স এবং ইউরো গাইনিকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. রুবিনা শাহানওয়াজ জেড। মূত্রথলি সংক্রান্ত এই স্বাস্থ্যকর কিছু অভ্যাস: সময়ে সময়ে মূত্রথলি ফাঁকা করতে হবে: যতক্ষণ না প্রয়োজন পড়ছে, ততক্ষণ শৌচাগারে যান না অধিকাংশ মানুষই।…


