‘এখনই বেরিয়ে না গেলে…’, রোজের ৮৬০০০ টাকা জরিমানা, হতে পারে জেলও, বিদেশিদের বার্তা আমেরিকার
ওয়াশিংটন: ধরে ধরে বেআইনি অভিবাসী তাড়ানোর পর এবার বিদেশি বিতাড়নে নয়া উদ্যোগ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকারের। আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটি এবার বিদেশিদের উদ্দেশে সতর্কবার্তা জারি করল। ‘Alien Registration Act’-এর আওতায় বিদেশি নাগরিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে সমস্ত নাবালক, নাবালিকা-সহ যে সমস্ত বিদেশি নাগরিক ৩০ দিনের বেশি আমেরিকায় রয়েছেন, তাঁদের সকলকে সরকারি খাতায় নাম নথিভুক্ত করতে হবে। আমেরিকায় প্রবেশকালেও ‘Alien Registration Act’-এর আওতায় নাম নথিভুক্ত করাতে হবে বিদেশি নাগরিকদের। আগামী ৩০ দিনের মধ্যে নাম…

