‘আমি ক্যান্সার আক্রান্ত’ মারণ রোগের কথা নিজেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
#নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত। বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, ম্যাসাচুসেটস-এর সোমারসেট অঞ্চলে একটি একটি কয়লাখনিতে গিয়ে জলবায়ু সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন বাইডেন, সেই সময়েই তিনি জানান, ক্যান্সার থাবা বসিয়েছে শরীরে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই গোটা বিশ্বের নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, শুরু হয় শোরগোল। তড়িঘড়ি প্রতিক্রিয়া দেওয়া হয় হোয়াইট হাউসের তরফে। জানানো হয়, প্রেসিডেন্ট ত্বকের ক্যান্সারে আক্রান্ত। গতবছর জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগে স্কিন ক্যান্সারের চিকিৎসাও…

