রেল দুর্ঘটনার বড় ছক! ট্রেন ওড়ানোর চেষ্টা, বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা
কলকাতা: সম্প্রতি পর পর রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে এবার বড় ট্রেন দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। যদিও এই দুর্ঘটনা পরিকল্পিতভাবে করার চেষ্টা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। রেললাইনে গ্যাস সিলিন্ডার রেখে ট্রেন ওড়ানোর চেষ্টা হয়েছিল বলে জানান হয়েছে। ট্রেনের গতি বেশি ছিল, যে কারণে থামার আগেই ট্রেনটি সিলিন্ডারের সঙ্গে ধাক্কা খায়। উত্তরপ্রদেশের কানপুরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। নেপথ্যে অন্তর্ঘাত দেখছে রেল কর্তৃপক্ষ। প্রয়াগরাজ থেকে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি যাচ্ছিল কালিন্দী এক্সপ্রেস।রেল সূত্রে খবর, কানপুরের…

