Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরাখণ্ডে, ২ ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরাখণ্ডে, ২ ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০

Train Accident: উত্তরাখণ্ডের চামোলিতে রেল দুর্ঘটনা। দুটি ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০ জন। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের পিপলকোটি টানেলের ভেতর এই দুর্ঘটনাটি ঘটে। রেলসূত্রে খবর, কর্মীদের শিফট পরিবর্তনের সময় একটি লোকো ট্রেনের সঙ্গে আরেকটি লোকো ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে আহত হন ৬০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চামোলির ডিএম গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় সময় ১টি ট্রেনে ১০৯ জন ছিলেন। তাঁদের মধ্যে ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের দিকে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে…

Read More

Train Accident: ভয়ংকর! ২৫০ যাত্রী নিয়ে লাইনচ্যুত ট্রেন, মৃত কমপক্ষে ১৩… আহত শতাধিক…
Train Accident: ভয়ংকর! ২৫০ যাত্রী নিয়ে লাইনচ্যুত ট্রেন, মৃত কমপক্ষে ১৩… আহত শতাধিক…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মৃত্যুমিছিল! লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৩ যাত্রীর মৃত্যু। আহত হয়েছেন প্রায় ১০০ যাত্রী। দুর্ঘটনাটি অবশ্য এখানের নয়, ঘটেছে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াক্সাকা অঞ্চলে। জানা গিয়েছে, রবিবার সকালে এই বড়সড় দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটিতে মোট ২৫০ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য। মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, এ ঘটনায় মোট ৯৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিজান্দা শহরের কাছে একটি বাঁক ঘুরানোর…

Read More

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা! ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ভাইরাল…দেখলে শিউরে উঠবেন!
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা! ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ভাইরাল…দেখলে শিউরে উঠবেন!

সাধারণভাবে ট্রেনে ওঠার সঠিক সময় তখনই, যখন ট্রেন সম্পূর্ণ থেমে থাকে। কিন্তু অনেক সময় কেউ কেউ স্টান্ট করার জন্য, আবার কেউ বাধ্য হয়ে বা তাড়াহুড়োয় চলন্ত ট্রেন ধরতে যান। এই সামান্য ভুলেই ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে রেলক্রসিংয়ে পিছলে পড়লেন এক ব্যক্তি—৮ সেকেন্ডের ভয়ঙ্কর ভিডিও দেখে হতবাক নেটিজেনরা! কিন্তু ঘটনাটি কোনও রেলস্টেশনে নয়—একটি রেলগেটের পাশে, যেখানে মাটির স্তর প্ল্যাটফর্মের চেয়ে অনেক নিচে।…

Read More

Train Accident: ফের ট্রেনে বিপদ! হঠাৎ ট্রেন থেকে বের হচ্ছিল ধোঁয়া! প্রাণভয়ে নেমে এলেন যাত্রীরা
Train Accident: ফের ট্রেনে বিপদ! হঠাৎ ট্রেন থেকে বের হচ্ছিল ধোঁয়া! প্রাণভয়ে নেমে এলেন যাত্রীরা

Train Accident: ফের বিপত্তি ট্রেন চলাচলে। আপ হাওড়া পাটনা জনশতাব্দী স্পেশাল এক্সপ্রেস যান্ত্রিক গোলযোগের কারণে থমকে গেল। চাকা থেকে ধোঁয়া বের হওয়ার কারণেই ট্রেনটি থেমে যায়। উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা।ট্রেন থেকে বের হচ্ছিল ধোঁয়া! প্রাণভয়ে নেমে এলেন যাত্রীরা ফের বিপত্তি ট্রেন চলাচলে। আপ হাওড়া পাটনা জনশতাব্দী স্পেশাল এক্সপ্রেস যান্ত্রিক গোলযোগের কারণে থমকে গেল। চাকা থেকে ধোঁয়া বের হওয়ার কারণেই ট্রেনটি থেমে যায়। উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই প্রাণভয়ে ট্রেন থেকে নেমে আসেন। কী হয়েছে জানতে উৎসুক হয়ে ওঠেন সকলেই।…

Read More

কারও পৌষমাস, কারও সর্বনাশ! দুর্ঘটনার পর মালগাড়ি থেকে ডিজেল চুরি, ভাইরাল ভিডিও
কারও পৌষমাস, কারও সর্বনাশ! দুর্ঘটনার পর মালগাড়ি থেকে ডিজেল চুরি, ভাইরাল ভিডিও

ভোপাল: দিল্লি-মুম্বই রুটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি। মধ্যপ্রদেশে হঠাৎই বেলাইন হয়ে যায় মালগাড়ির তিনটি কামরা। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি ডিজেল নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। মালগাড়িটি বেলাইন হওয়ার পরেই সেখানে পড়ে যাওয়া তেল লুট করতে হাজির হন স্থানীয়রা। এই ঘটনা নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে ডিজেল ট্রেনলাইনের ধারের নর্দমায় গিয়ে পড়েছে। সেই তেল নালা থেকে মগে করে বালতিতে ভরতে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা। শুধু বালতিই নয়, যে যা পেরেছেন কেউ ড্রাম,…

Read More

রেল দুর্ঘটনার বড় ছক! ট্রেন ওড়ানোর চেষ্টা, বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা
রেল দুর্ঘটনার বড় ছক! ট্রেন ওড়ানোর চেষ্টা, বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

কলকাতা: সম্প্রতি পর পর রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে এবার বড় ট্রেন দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। যদিও এই দুর্ঘটনা পরিকল্পিতভাবে করার চেষ্টা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। রেললাইনে গ্যাস সিলিন্ডার রেখে ট্রেন ওড়ানোর চেষ্টা হয়েছিল বলে জানান হয়েছে। ট্রেনের গতি বেশি ছিল, যে কারণে থামার আগেই ট্রেনটি সিলিন্ডারের সঙ্গে ধাক্কা খায়। উত্তরপ্রদেশের কানপুরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। নেপথ্যে অন্তর্ঘাত দেখছে রেল কর্তৃপক্ষ। প্রয়াগরাজ থেকে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি যাচ্ছিল কালিন্দী এক্সপ্রেস।রেল সূত্রে খবর, কানপুরের…

Read More

ট্রেন দুর্ঘটনা পাকিস্তানে, লাইনচ্যুত হাজারা এক্সপ্রেসের ৮ কামরা, কমপক্ষে ১৫ জনের মৃত্যু
ট্রেন দুর্ঘটনা পাকিস্তানে, লাইনচ্যুত হাজারা এক্সপ্রেসের ৮ কামরা, কমপক্ষে ১৫ জনের মৃত্যু

লাহৌর: দুরন্ত গতিতে ছুটে চলার সময় আচমকা লাইনচ্যুত। এ বার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা পাকিস্তানে। তাতে এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতের সংখ্যা প্রায় ৫০। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকার্য। আশেপাশের হাসপাতাল, নার্সিংহোম গুলিতে চরম তৎপরতা শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Pakistan Train Accident) রবিবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের দক্ষিণে, নবাবশাহ শহরে এই দুর্ঘটনাটি ঘটেছে। সাহারা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় হাজারা এক্সপ্রেস। করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল…

Read More

শালিমার ছাড়তেই ফের হোঁচট খেল করমণ্ডল এক্সপ্রেস, কেন থমকাল সাঁতরাগাছিতে?
শালিমার ছাড়তেই ফের হোঁচট খেল করমণ্ডল এক্সপ্রেস, কেন থমকাল সাঁতরাগাছিতে?

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঠিক পাঁচদিনের মাথায় যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস। তবে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস যাত্রা শুরুর দিনেই জোর হোঁচট খেল ট্রেনটি। বিভ্রাট দেখা দিল আবার ওই ট্রেনে। হাওড়া থেকে তখন আতঙ্ককে সঙ্গী করে ট্রেনে চেপেছেন যাত্রীরা। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতেই বাতানুকূল কামরার এসি খারাপ হয়ে গেল। আজ বুধবার দুপুরে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ৩টে ২০ মিনিটে। সেখানে ট্রেন ছাড়ে ৬ মিনিট দেরিতে। যাত্রীদের মধ্যে শুক্রবারের বিভীষিকাময় দুর্ঘটনার কথা চর্চা হয়েছে। এমন সময় ট্রেনের এসি বন্ধ হয়ে গেল!…

Read More

Coromandel Express Accident: ভয়াবহ রেল দুর্ঘটনা, বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালেন বিরাট, শেহওয়াগরা
Coromandel Express Accident: ভয়াবহ রেল দুর্ঘটনা, বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালেন বিরাট, শেহওয়াগরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়িশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে পৌঁছন সকাল ৮টা নাগাদ। তার ঘণ্টাখানেকের মধ্যেই সকাল ৯টায় রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হল শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৩৮ জন। আহতের সংখ্যা ৬৫০। রেলের তরফে প্রথম বিবৃতিতে জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩০। পরে শনিবার ভোর ৫টা নাগাদ জানানো হয় মৃতের সংখ্যা ৩৮। তার কয়েক ঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা ঘোষণা করা হল ২৩৮। অন্য দিকে…

Read More

শক্তিগড়ে লোকাল ট্রেন-মালগাড়ির সংঘর্ষ, হাওড়া-বর্ধমান লাইনে ব্যাহত ট্রেন চলাচল
শক্তিগড়ে লোকাল ট্রেন-মালগাড়ির সংঘর্ষ, হাওড়া-বর্ধমান লাইনে ব্যাহত ট্রেন চলাচল

কমলকৃষ্ণ দে এবং সুনীত হালদার, বর্ধমান, হাওড়া: বর্ধমানের (Burdwan) শক্তিগড় স্টেশনে (Shaktigarh Station) লোকাল (Local Train) ও মালগাড়ির সংঘর্ষের জেরে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ব্যাহত ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে হাওড়ামুখী (Howrah) একাধিক দূরপাল্লার ট্রেন।  ডাউন শক্তিপুঞ্জ এক্সপ্রেস গতকাল রাত ১২ট ৫৪ থেকে আসানসোল স্টেশনে দাঁড়িয়ে।  ডাউন মোকামা প্যাসেঞ্জার রাত ১০টা ২১ থেকে গলসি স্টেশনে দাঁড়িয়ে আছে।  ডাউন কুম্ভ এক্সপ্রেস রাত ১০টা ৪৫ থেকে ঝাড়খণ্ডের মধুপুর স্টেশনে দাঁড়িয়ে। ডাউন মিথিলা এক্সপ্রেস রাত ১১টা ২১ থেকে চিত্তরঞ্জন স্টেশনে দাঁড়িয়ে…

Read More