‘বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে ভারত’, ট্রাম্পের মন্তব্যের আবহেই দাবি প্রধানমন্ত্রীর
বারাণসী : কয়েক দিন আগেই ভারতকে “মৃত অর্থনীতি” বলে তোপ দেগেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য লাগাতার ভারতকে কার্যত চোখ রাঙাচ্ছিল আমেরিকা। তাতে কাজ না হওয়ায়, সম্প্রতি ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প। আরও বলেছিলেন, রাশিয়া এবং ভারতের ব্যাপারে ভাবতেই চান না তিনি। মৃত অর্থনীতি নিয়ে ডুবে যেতে পারে দুই দেশই। এই আবহেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় অর্থনীতির স্থিতাবস্থার কথা তুলে ধরে উল্লেখ করেন যে, “ভারত বিশ্বের তৃতীয়…

