Vijay CM oath delayed: ম্যাজিক ফিগারের জট: কংগ্রেসের সমর্থন সত্ত্বেও শপথ নিতে পারছেন না থালাপতি বিজয়, ফেরালেন রাজ্যপালও
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিলনাড়ুর মসনদে বসা কি তবে সময়ের অপেক্ষা? বুধবার বিকেলের ঘটনাক্রম বলছে, ‘থালাপতি’ বিজয়ের জন্য পথটা যতটা মসৃণ মনে হচ্ছিল, আদতে তা নয়। কংগ্রেসের নিঃশর্ত সমর্থনের পর বিজয় সরকার গড়ার দাবি জানালেও, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনই তাঁকে শপথ গ্রহণের অনুমতি দিচ্ছেন না। রাজভবন সূত্রে খবর, সংখ্যাতত্ত্ব নিয়ে রাজ্যপাল এখনও পুরোপুরি সন্তুষ্ট নন। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৮। বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK) ১০৮টি আসনে জিতেছে। কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন মেলায় সেই…

