Waqf Amendment Bill: ওয়াকফ সংশোধনী বিল রুখতে ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোট, তৈরি এনডিএ! বুধবার উত্তাল হতে পারে লোকসভা
২০২৪ সালের অগাস্ট মাসে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল৷ আগামিকাল এই বিলটি লোকসভায় পেশ হওয়ার কথা৷ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠক৷ ছবি- এএনআই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সম্মিলিত ভাবে বিরোধিতা করার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট৷ আগামিকাল ওয়াকফ বিল নিয়ে সংসদে আলোচনার দাবি তুলবে বিরোধীরা৷ সংসদে এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের শরিক প্রতিটি দল৷ এ দিন ওয়াকফ বিল নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিরোধী শিবিরের সব দলই ওই…

