বোস্টন ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র মনোনীত ওয়াটারওয়ালা! খুশি পরিচালক রাজাদিত্য
কলকাতা: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচিত্র পরিচালক রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়। তিনি ২০১৭-এ তৈরি করেন কলকাতার বিলুপ্তপ্রায় ভিস্তিওয়ালাদের ওপর প্রথম পূর্ণদৈঘ্যের তথ্যচিত্র ‘ওয়াটারওয়ালা’। ২০১৭ থেকে বহু মানুষ দেশে-বিদেশে এই সিনেমা দেখেছেন। দেশে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সার্কিটে এই গবেষণামূলক কাজটি দেখা যাচ্ছে। কিছু দিন আগেই কলকাতা ওপেন এয়ার ফিল্ম ফেস্টিভ্যালে ‘ওয়াটারওয়ালা’ জিতে নিয়েছিল শ্রেষ্ঠ জুরি পুরস্কার। রাজাদিত্যর সাফল্যের মুকুটে জুড়ে গেল আরেকটি রঙিন পালক। আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চে আবার বাঙালির স্বীকৃতি নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য সুখবর। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন নমিনেশন দিয়ে বেছে…

