মন্দিরের তালা ভেঙে চুরি, ভাঙা হয়েছে দানপাত্রও, আতঙ্কে গ্রামের মানুষ
পুরুলিয়া: পুরুলিয়ার মফস্বল থানার নদীয়াড়া গ্রামে রাধাকৃষ্ণ মন্দিরে দুঃসাহসিক চুরি । আর এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য । সোমবার ভোরে মন্দিরের এক সেবায়ত মন্দিরে এসে দেখেন, একাধিক দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । পাশাপাশি মন্দিরের ভিতর থেকে বিগ্রহের বিভিন্ন সামগ্রী, কাঁসার বাসনপত্র এবং একাধিক বাদ্যযন্ত্র চুরি গিয়েছে বলে অভিযোগ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা মন্দিরের দানপাত্রও ভেঙে দেয় । ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ভাঙা তালা ও দানবাক্সের অংশ । বিষয়টি জানতে পেরে সঙ্গে…

