রাজ্য জয়েন্টের মেধাতালিকা তৈরি করতে হবে ১৫ দিনের মধ্যে, নিয়ম বেঁধে দিল হাইকোর্ট
পনেরো দিনের মধ্যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকা তৈরি করতে হবে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, ১৫ দিনের মধ্যেই জয়েন্টের যে মেধাতালিকা তৈরি করতে হবে, সেটার ক্ষেত্রে সাত শতাংশ সংরক্ষণের নীতি মেনে চলতে হবে। অন্তর্ভুক্ত করতে হবে ৬৬টি সম্প্রদায়কে। অর্থাৎ রাজ্য সরকারের নয়া ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) তালিকা অনুযায়ী রাজ্য জয়েন্ট পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করতে পারবে না বোর্ড। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচি ১) পরীক্ষার দিনক্ষণ: ২৭…


