Success Story of WBJEE 2026 First Boy: স্পিড চেস, অবসরে রহস্য গল্প! জয়েন্টে প্রথম কলকাতার মেধাবী শাশ্বত ভবিষ্যতে কী হতে চান জানেন?
Success Story of WBJEE 2026 First Boy: আগ্রহ দাবায়, ভালবাসা অঙ্ক, রাজ্য জয়েন্টে প্রথম, ডাক্তার বাবা-মায়ের ছেলে শাশ্বতর লক্ষ্য কী? কলকাতা: রাজ্য জয়েন্টে শীর্ষস্থানে তিনি। নাম শাশ্বত বন্দ্যোপাধ্যায়। সল্টলেক সেক্টর-২-এর বাসিন্দা শাশ্বতর এমন চমকপ্রদ রেজাল্টে উচ্ছ্বসিত গোটা পরিবার। ফলাফল ঘোষণার পর শাশ্বত জানান, এই সাফল্য তাকে রীতিমতো চমকে দিয়েছে। বর্তমানে রাজস্থানের কোটার অনন্তপুরে অবস্থিত নালন্দা অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র শাশ্বত। তিনি সিবিএসই, নয়া দিল্লি বোর্ডের অধীনে পড়াশোনা করেছেন। দ্বাদশ শ্রেণিতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৬.২ শতাংশ। এর আগে আইসিএসই দশম…


