Success Story of WBJEE 2026 First Boy: স্পিড চেস, অবসরে রহস্য গল্প! জয়েন্টে প্রথম কলকাতার মেধাবী শাশ্বত ভবিষ্যতে কী হতে চান জানেন?

Success Story of WBJEE 2026 First Boy: আগ্রহ দাবায়, ভালবাসা অঙ্ক, রাজ্য জয়েন্টে প্রথম, ডাক্তার বাবা-মায়ের ছেলে শাশ্বতর লক্ষ্য কী?

কলকাতা: রাজ্য জয়েন্টে শীর্ষস্থানে তিনি। নাম শাশ্বত বন্দ্যোপাধ্যায়। সল্টলেক সেক্টর-২-এর বাসিন্দা শাশ্বতর এমন চমকপ্রদ রেজাল্টে উচ্ছ্বসিত গোটা পরিবার। ফলাফল ঘোষণার পর শাশ্বত জানান, এই সাফল্য তাকে রীতিমতো চমকে দিয়েছে।
বর্তমানে রাজস্থানের কোটার অনন্তপুরে অবস্থিত নালন্দা অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র শাশ্বত। তিনি সিবিএসই, নয়া দিল্লি বোর্ডের অধীনে পড়াশোনা করেছেন। দ্বাদশ শ্রেণিতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৬.২ শতাংশ। এর আগে আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় তিনি ৯৭.৬ শতাংশ নম্বর পেয়েছিলেন। শাশ্বতের পরিবারেও রয়েছে শিক্ষার উজ্জ্বল পরম্পরা। তাঁর বাবা ও মা দু’জনেই প্রতিষ্ঠিত
রাজস্থানের কোটার অনন্তপুরে অবস্থিত নালন্দা অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র শাশ্বত। ছোট থেকেই অঙ্কের প্রতি বিশেষ ভালবাসা ছিল তাঁর। সেই ভালবাস তাঁকে এগিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের পথে। কৃতি এই ছাত্রের মোট নাম্বার ১৭২.২। বাবা চিকিৎসক শান্তনু বন্দ্যোপাধ্যায় (অর্থপেডিক সার্জেন্ট), মা চিকিৎসক এমিলি বন্দ্যোপাধ্যায় পিডিআর্টিসিয়ান।
অন্যদিকে, দুই দাদুই ছিলেন ইঞ্জিনিয়ার। শৈশব থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ ছিল তাঁর। ভবিষ্যতে দেশের কোনও স্বনামধন্য প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (EE) নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে শাশ্বতর।
কঠোর পরিশ্রম ও একাগ্রতা বড় সাফল্য অর্জন সম্ভব হয়েছে শাশ্বতর। কৃতি শাশ্বত বন্দ্যোপাধ্যায় ছোট থেকে পড়াশোনার পাশাপাশি খেলা নিয়েও আগ্রহী। দাবা খেলতে ভীষণ ভালবাসেন শাশ্বত। বিশেষ করে স্পিড চেসের প্রতি তাঁর আগ্রহ ক্রমশ বাড়ছে। এছাড়াও ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন এবং সাঁতারেও সমান উৎসাহ রয়েছে জয়েন্টে প্রথম হওয়া এই ছাত্রের। অবসরে পছন্দ রহস্য গল্প পড়া। প্রিয় গোয়েন্দা চরিত্রের তালিকায় রয়েছে শার্লক হোমস, ফেলুদা এবং পোয়ারো। কলকাতার এই মেধাবী ছাত্রের সাফল্যে গর্বিত শিক্ষা মহল।
(Feed Source: news18.com)
Success Story of WBJEE 2026 First Boy: স্পিড চেস, অবসরে রহস্য গল্প! জয়েন্টে প্রথম কলকাতার মেধাবী শাশ্বত ভবিষ্যতে কী হতে চান জানেন?
রাজ্য জয়েন্টে শীর্ষস্থানে শাশ্বত (নিজস্ব ছবি)

কলকাতা: রাজ্য জয়েন্টে শীর্ষস্থানে তিনি। নাম শাশ্বত বন্দ্যোপাধ্যায়। সল্টলেক সেক্টর-২-এর বাসিন্দা শাশ্বতর এমন চমকপ্রদ রেজাল্টে উচ্ছ্বসিত গোটা পরিবার। ফলাফল ঘোষণার পর শাশ্বত জানান, এই সাফল্য তাকে রীতিমতো চমকে দিয়েছে।

বর্তমানে রাজস্থানের কোটার অনন্তপুরে অবস্থিত নালন্দা অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র শাশ্বত। তিনি সিবিএসই, নয়া দিল্লি বোর্ডের অধীনে পড়াশোনা করেছেন। দ্বাদশ শ্রেণিতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৬.২ শতাংশ। এর আগে আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় তিনি ৯৭.৬ শতাংশ নম্বর পেয়েছিলেন। শাশ্বতের পরিবারেও রয়েছে শিক্ষার উজ্জ্বল পরম্পরা। তাঁর বাবা ও মা দু’জনেই প্রতিষ্ঠিত চিকিৎসক।

অন্যদিকে, দুই দাদুই ছিলেন ইঞ্জিনিয়ার। শৈশব থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ ছিল তাঁর। ভবিষ্যতে দেশের কোনও স্বনামধন্য প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (EE) নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে শাশ্বতর।

কঠোর পরিশ্রম ও একাগ্রতা বড় সাফল্য অর্জন সম্ভব হয়েছে শাশ্বতর। কৃতি শাশ্বত বন্দ্যোপাধ্যায় ছোট থেকে পড়াশোনার পাশাপাশি খেলা নিয়েও আগ্রহী। দাবা খেলতে ভীষণ ভালবাসেন শাশ্বত। বিশেষ করে স্পিড চেসের প্রতি তাঁর আগ্রহ ক্রমশ বাড়ছে। এছাড়াও ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন এবং সাঁতারেও সমান উৎসাহ রয়েছে জয়েন্টে প্রথম হওয়া এই ছাত্রের। অবসরে পছন্দ রহস্য গল্প পড়া। প্রিয় গোয়েন্দা চরিত্রের তালিকায় রয়েছে শার্লক হোমস, ফেলুদা এবং পোয়ারো। কলকাতার এই মেধাবী ছাত্রের সাফল্যে গর্বিত শিক্ষা মহল।

বাংলা খবর/খবর/শিক্ষা/