দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
West Bengal Assembly Election 2026: দোকানি বলছেন, ‘স্যার এসে বললেন মুড়ি বানিয়ে দাও। খেয়ে বললেন দারুণ মুড়ি বানিয়েছ। মা-বাবার নাম জিজ্ঞেস করলেন। আমার নাম জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করলেন কত রোজগার হয়।’ ঝাড়গ্রাম : ভোটের আগে আজ ছিল শেষ রবিবার। প্রচারে তাই একটুও ফাঁক রাখতে চায়নি বিজেপি। আজ ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গে চার জায়গায় জনসভা করেছেন নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামেও সভা ছিল তাঁর। সেখানেই জনতার মাঝে একটি দোকানে ঢুকে ঝালমুড়ি খেয়েছেন মোদি। কথাবার্তাও বলেছেন দোকানির সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ঝালমুড়ি খাওয়ার…

