‘দিলীপ ঘোষের সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি’, বিস্ফোরক অভিজিৎ
কলকাতা: বেশ কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে বিজেপির অবস্থান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তোপ দাগেন কেন্দ্রের মোদী সরকারকেও। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায় না।’ এদিকে, এদিন শুভেন্দুর প্রশংসা করেও ‘সক্রিয়’ দিলীপকে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘বিজেপির প্রচারে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ভাল কাজ করছেন। দিলীপ ঘোষকেও আমার ব্যক্তিগতভাবে ভাল লাগে, ভাল মানুষ। দিলীপ ঘোষের সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি। দিলীপ ঘোষকে কৃতিত্ব দিতেই হবে,…

