Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না, যারা করেছে তাদের বিনাশ চাই’, বিজেপি নেতাদের উল্টো সুরে
‘গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না, যারা করেছে তাদের বিনাশ চাই’, বিজেপি নেতাদের উল্টো সুরে

কলকাতা: ব্রিগ্রেডে লক্ষ কন্ঠে গীতা পাঠের দিন ‘আমিষ খাবার বিক্রি’ করায় বিক্রেতাকে মারের ঘটনায় তোলপাড় পড়েছিল রাজ্যে। ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করেছিল সিপিএম। এবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মার নিয়ে উল্টো সুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়! চিকেন প্যাটিস বিক্রি করায় মার, বিজেপির উল্টো সুরে প্রতিবাদে সাংসদ । ‘খুব খারাপ কাজ হয়েছে, খেটে খাওয়া মানুষকে মারতে হবে? খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে? অন্য ভাবেও বলা যেতে পারত’, বিস্ফোরক তমলুকের বিজেপি সাংসদ। ‘কাউকে মারা হচ্ছে, তার পুঁজিও নষ্ট…

Read More

‘দিলীপ ঘোষের সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি’, বিস্ফোরক অভিজিৎ
‘দিলীপ ঘোষের সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি’, বিস্ফোরক অভিজিৎ

কলকাতা: বেশ কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে বিজেপির অবস্থান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তোপ দাগেন কেন্দ্রের মোদী সরকারকেও। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায় না।’ এদিকে, এদিন শুভেন্দুর প্রশংসা করেও ‘সক্রিয়’ দিলীপকে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘বিজেপির প্রচারে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ভাল কাজ করছেন। দিলীপ ঘোষকেও আমার ব্যক্তিগতভাবে ভাল লাগে, ভাল মানুষ। দিলীপ ঘোষের সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি। দিলীপ ঘোষকে কৃতিত্ব দিতেই হবে,…

Read More

‘আমি চন্দ্রবোড়াও হতে পারি’ ভোটের আগে সাপ-সাপুড়ে তরজা অভিজিৎ-দেবাংশুর
‘আমি চন্দ্রবোড়াও হতে পারি’ ভোটের আগে সাপ-সাপুড়ে তরজা অভিজিৎ-দেবাংশুর

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে তমলুক লোকসভা কেন্দ্রে। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Abhijit Gangopadhyay )। আর অন্যদিকে প্রচারে ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের তরুণ তুর্কী দেবাংশু ভট্টাচার্য ( Debangshu Bhattacharya ) । ভোটের মুখে বিজেপির প্রাক্তন বিচারপতি প্রার্থী ও তৃণমূলের তরুণ প্রার্থীর কথার যুদ্ধে সরগরম তমলুক! ভোট প্রচারে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে চন্দ্রবোড়া বলে উল্লেখ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা কটাক্ষ ছুড়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন দেবাংশু ভট্টাচার্য।  তমলুকে যে বাড়িটি…

Read More

মমতার মৃত্যুকামনা অভিজিতের? ভিডিও সামনে এনে অভিযোগ তৃণমূলের
মমতার মৃত্যুকামনা অভিজিতের? ভিডিও সামনে এনে অভিযোগ তৃণমূলের

কলকাতা: দিলীপ ঘোষের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেঁফাস তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেই ভিডিও তুলে ধরে বিজেপি এবং অভিজিৎকে নারীবিদ্বেষী বলে আক্রমণ করল তৃণমূল। দিলীপের সঙ্গে একসারিতে বসিয়ে অভিজিৎকে আক্রমণ জোড়াফুল শিবিরের।(Abhijit Ganguly on Mamata) কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন অভিজিৎ। পূর্ব মেদিনীপুরের তমলুকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। সেখানে প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা…

Read More

‘আমার তো মনে হয় সিবিআই-মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশ আছে’, তীব্র ভর্ৎসনা বিচারপতির
‘আমার তো মনে হয় সিবিআই-মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশ আছে’, তীব্র ভর্ৎসনা বিচারপতির

সৌভিক মজুমদার, কলকাতা: মানিক-মামলায় হাইকোর্টে ভর্ৎসিত সিবিআই (CBI)। নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam Case) নিয়ে আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) কড়া বার্তা সিবিআইকে। এদিন বিচারপতি সাফ জানান, ‘ওএমআর শিট নষ্ট করা নিয়ে মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন? সুপ্রিম কোর্ট (Supreme Court) কড়া পদক্ষেপ নিতে বারণ করছে, জিজ্ঞাসাবাদ করতে তো বারণ করেনি।’ এমনকী বিচারপতি এও বলেন, ‘আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন, আমার তো মনে হয় যোগসাজশ আছে। আমার তো মনে হয়…

Read More

‘কোনও বদলি নয়…’ প্রাথমিকে শিক্ষক বদলি নিয়ে বড় ‘শর্ত’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
‘কোনও বদলি নয়…’ প্রাথমিকে শিক্ষক বদলি নিয়ে বড় ‘শর্ত’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

#কলকাতা: প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ইচ্ছে প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।”প্রাথমিক স্কুলের পঠনপাঠন দেখতে যাব। যে কোনও একদিন স্কুল দেখতে যাব। আগে ভাল করে পড়াও ছাত্রদের, তারপরে বদলি। এই মুহুর্তে কোনও বদলি হবে না। মিড ডে মিলটুকু দেওয়া হয়।” পুরুলিয়া ঘোড়াশূল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বদলি মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ‘শিক্ষকদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার থাকলে, ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। এই আদালত ওই পড়ুয়াদের জন্য চিন্তিত।’ আজ এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তাঁর নির্দেশ, রাজ্যকে ছাত্র…

Read More