Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মুখ্যমন্ত্রীই আচার্য, ‘জানিয়ে’ দিলেন ব্রাত্য! ফের রাজভবনের সঙ্গে সংঘাত রাজ্যের?
মুখ্যমন্ত্রীই আচার্য, ‘জানিয়ে’ দিলেন ব্রাত্য! ফের রাজভবনের সঙ্গে সংঘাত রাজ্যের?

কলকাতা: বিশ্ববিদ্যালয়গুলিতে হঠাৎ হঠাৎ পরিদর্শন রাজ্যপালের। আর্থিক অনুদানও দিচ্ছেন তিনি। আর সেই সূত্রেই এবার ফের সংঘাতের আবহাওয়া রাজভবন ও রাজ্যের। অন্তত শুক্রবারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আধ ঘন্টা ধরে সাংবাদিক সম্মেলনের পর কার্যত তাতেই সিলমোহর দিচ্ছে।রাজ্যপালকে এদিন কড়া ভাষায় আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার সঙ্গে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলির ‘নৈতিকভাবে আচার্য’ বলেও এদিন দাবি করলেন শিক্ষামন্ত্রী। এদিন তিনি অভিযোগ করেন, “আমাদের না জানিয়ে শিক্ষা দফতরকে বাইপাস করেই তিনি করে যাচ্ছেন অনেক কিছু। মুখ্যমন্ত্রীকেও কিছু না জানিয়ে উনি উপাচার্য ঠিক করে দিচ্ছেন।…

Read More