WhatsApp-এ নয়া ফিচার! চ্যাটে ছবি পাঠানোর আগে করতে পারবেন এই বিশেষ কাজ
#কলকাতা: বর্তমানে WhatsApp প্রতিদিনের জীবনের যে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে সে আর বলার অপেক্ষা রাখে না। দরকারি কাগজ থেকে প্রাতরাশের ছবি, WhatsApp-এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় প্রিয়জনের কাছে। কিন্তু এমন অনেক ছবি থাকে যার পুরোটা না দেখালেও চলবে। তা সে নিজের গাড়ির নম্বর প্লেট হোক কী আধার কার্ডের গোটা নম্বর, কিছুটা গোপন করা বাঞ্ছনীয়। ব্যবহারকারীদের সেই দরকার বুঝতে পেরে, WhatsApp ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য একটি নতুন ইমেজ ব্লার করার টুল এনেছে। যার ফলে ঝাপসা করে দেওয়া যাবে পাঠানো ছবি।…

