Jemimah Rodrigues Unknown Facts: অ্যাংজাইটির অঝোরে কান্নার আগুনে রূপান্তর জেমিমার, ঝড় সামলানো তুফানই ক্যাঙারু মারা ‘শেরনি’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের দলের কী অসাধারণ জয়! মেয়েরা দুর্দান্ত রান তাড়া করল এবং বড় ম্যাচে জেমিমার অসাধারণ পারফরম্যান্স। স্থিতিস্থাপকতা, বিশ্বাস এবং আবেগের সত্যিকারের প্রদর্শন। ওয়েল ডান, টিম ইন্ডিয়া।’ আধুনিক ক্রিকেটের আইকন কোহলি একা নন, আজ গোটা দেশের বিরাট বন্দনায় শুধুই জেমিমা রড্রিগস (Jemimah Rodrigues)। October 31, 2025 আলোয় আলোয় জেমিমা অসাধ্যসাধন করেছে ভারতের মেয়েরা। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠেছে হরমনপ্রীত…

