ধোনি, পন্থ কেউ নয়, আজহারের চােখে বিশ্বের সেরা উইকেট কিপার কে?
হায়দরাবাদ: না মহেন্দ্র সিংহ ধোনি, না ঋষভ পন্থ। এঁরা কেউ নন। বিশ্বের সেরা উইকেট কিপার হিসেবে সৈয়দ কিরমানিকে বেছে নিয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি মনে করেন শুধুমাত্র ভারতের নয়, বিশ্বের সেরা উইকেট কিপার ব্যাটার কিরমানি। তিরাশির বিশ্বকাপে কিরমানির অবদান অনস্বীকার্য ছিল বলে মনে করেন আজহারউদ্দিন। আজহারউদ্দিন ও কিরমানি একসঙ্গে দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুম ভাগ করেছেন। ১৯৮৫ সালে অভিষেক হয়েছিল আজহারের। অন্যদিকে ১৯৮৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহম্মদ আজহারউদ্দিনের। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ”বিশ্বের সেরা উইকেট কিপার সৈয়দ কিরমানি।…

