Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মেসিতে আস্থা, আর্জেন্তিনীয়রা এখনও নক আউটের স্বপ্ন দেখছেন, দোহায় উপলব্ধি বাঙালি ফুটবলপ্রেমীর
মেসিতে আস্থা, আর্জেন্তিনীয়রা এখনও নক আউটের স্বপ্ন দেখছেন, দোহায় উপলব্ধি বাঙালি ফুটবলপ্রেমীর

সন্দীপ সরকার, কলকাতা: ফুটবল অন্ত প্রাণ তিনি। ভারতীয় ক্লাব ফুটবলে প্রিয় দল মোহনবাগান। পাইকপাড়ার আবির্ভাব বন্দ্যোপাধ্যায়ের শখ, বিশ্বের বিভিন্ন ফুটবল স্টেডিয়ামে মোহনবাগানের পতাকা হাতে নিয়ে ম্যাচ দেখা। মঙ্গলবার লুসেইল স্টেডিয়ামে আর্জেন্তিনা বনাম সৌদি আরব (Argentina vs Saudi Arabia) ম্যাচ দেখতে হাজির হয়ে গিয়েছিলেন বাঙালি ফুটবলপ্রেমী। আবির্ভাবের আর একটা পরিচয়, তিনি লিওনেল মেসি ও আর্জেন্তিনারও ভক্ত। সৌদি আরবের কাছে প্রিয় দলের অবাক হার দেখে মন খারাপ। তবে ভেঙে পড়ছেন না। কারণ, গোটা আর্জেন্তিনা যে এখনও নক আউটে যাওয়ার স্বপ্ন দেখছে। বুধবার…

Read More