জার্মান বোলতার দাপট! তীব্র গরমের মধ্য়েই পতঙ্গের আক্রমণে কেলেঙ্কারি ব্রিটেনে
#লন্ডন: ভয়ানক অবস্থা লন্ডনে, এক দিকে হুহু করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। অন্য় দিকে এর মধ্য়েই নাকি নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ব্রিটেনে বিপুল সংখ্যায় বোলতার দাপটে। অর্থাৎ, বোলতার আক্রমণ সামলাতে এখন নতুন করে নাজেহাল হতে হচ্ছে সে দেশের মানুষকে। বলা হয়েছে, এগুলি নাকি জার্মানির বোলতা। সেগুলি একটি বিশেষ প্রকার ফলের আকর্ষণে সে-দেশ থেকে ব্রিটেনে এসে উপস্থিত হয়। তার পর সেগুলি সেই ফলের রস খেয়ে নেশাগ্রস্থ হয়ে পড়ে এদিক-ওদিক ছড়িয়ে পড়ে। এবং বিনা কারণে মানুষকে আক্রমণ…

