নিলাম থেকে ঘর গুছিয়ে নিল ডব্লিউপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি, কোন দল কোন ক্রিকেটারকে নিল?
কোচি: মহিলা আইপিএলের আসন্ন মরশুম অর্থাৎ WPL 2027-এর জন্য বুধবার (২৮ অক্টোবর) কোচিতে মিনি অকশন অনুষ্ঠিত হয়। ১৫০ জন খেলোয়াড়কে নিয়ে দর হাঁকাহাঁকি হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়র্স মিলে নিজেদের স্লট পূরণ করে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মোলিনেক্সের নিলামে সবচেয়ে বড় দর ওঠে, যাঁকে ইউপি ওয়ারিয়র্স ১.১০ কোটি টাকায় কিনে নেয়। ইউপির কাছে সবচেয়ে বেশি ৮টি স্লট খালি ছিল। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ জন খেলোয়াড়ের জায়গা ছিল। দিল্লি ক্যাপিটালস এবং…

