জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
নয়াদিল্লি: ভারতে অনেক সময়ই দেখা যায় সুযোগ, সুবিধা, কাঠামো বা আর্থিক অসহায়তার জেরে অ্যাথলিটরা অন্য পেশা বেছে নিতে বাধ্য হচ্ছেন। তবে তাই বলে মাদক পাচারকারী! অবিশ্বাস্য লাগলেও অমিত শেওরানের ক্ষেত্রে এটাই সত্যি। বছর তিনেক ফেরার থাকার পর অবশেষে তিনি পুলিশের জালে ধরা পড়লেন। ২০১৩ সালে জাতীয় ক্যাডেট কুস্তি প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন অমিত। তবে সেই অ্যাথলিট থাকাকালীনই তিনি মাদকের সংস্পর্শে আসেন। অমিত পুলিশকে জানান ছত্রসল স্টেডিয়াম অনুশীলন করার সময় তিনি বহু অ্যাথলিটকে আফিম ব্যবহার করে নিজেদের কর্মক্ষমতা বাড়াতে দেখেন।…

