এক্স অ্যাকাউন্ট হ্যাক, ১৬ দিন ধরে সমস্যায় শ্রেয়া ঘোষাল; অনুরাগীদের সতর্ক করে কী বললেন ?
মুম্বই: সম্প্রতি নিজের অনুরাগীদের সতর্ক করে জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল জানিয়েছেন যে তার এক্স অ্যাকাউন্ট বিগত ১৩ ফেব্রুয়ারি (Shryea Ghoshal) থেকে হ্যাক হয়ে আছে। আজ শনিবার নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সকলের উদ্দেশ্যে এই বার্তা দেন গায়িকা। এমনকী জানান যে এই অ্যাকাউন্ট বহু চেষ্টা করেও তিনি পুনরুদ্ধার করতে পারছেন না। ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করে জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল জানান, ‘নমস্কার আমার অনুরাগীরা ও বন্ধুরা। আমার টুইটার বা এক্স অ্যাকাউন্ট ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক হয়ে আছে। এক্স টিমের সঙ্গে নানাভাবে…

