Nimisha Priya death sentence Fact Check: নিমিশা প্রিয়ার ফাঁ*সি রদ? ভারতের আবেদনে সাড়া দিল ইয়েমেন, সত্যিটা জানুন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুনের অপরাধে ইয়েমেনে মৃত্যুদণ্ড সাজা ঘোষণা হয় কেরালার নার্স নিমিশা প্রিয়ার। ১৬ জুলাই তার ফাঁসি হয়ে যাওয়ার কথা। কিন্তু ভারতের হস্তক্ষেপে সেই ফাঁসি স্থগিত হয়ে যায়। সোমবার জানা যায়, নিমিশার মেয়ের ইয়েমেন সরকারের কাছে মায়ের প্রাণের ভিক্ষা চায়। নিমিশার মৃত্যুদণ্ড বাতিল? মঙ্গলবার ভারতের গ্র্যান্ড মুফতি এবং সুন্নি নেতা কাঁথাপুরম এপি আবুবকর মুসলিয়ারের কার্যালয় দাবি করেছে যে, কেরালা নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বাতিল হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক…

