Zakir Hussain: ‘আমি উস্তাদজি নই, শুধুমাত্র জাকির হুসেন’!
প্রদ্যুত মুখোপাধ্যায়: এই মুহূর্তে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের একটি কালো দিন। ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের তবলার যে এত পপুলারিটি সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে জাকির ভাইয়ের জন্য। জাকির ভাই তার বাজনা নিয়ে আমেরিকা থেকে ইউরোপ , ইউরোপ থেকে আফ্রিকা সারা পৃথিবীতে, ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের মান বাড়িয়ে দিয়েছিলেন। ওঁনার এত জনপ্রিয়তা, পৃথিবীর যেখানেই উনি বাজাতেন, তার এক থেকে দু মাস আগে সমস্ত টিকিট হাউজফুল হয়ে যেত। জাকির ভাই শুধু তবলার জাদুকরই ছিলেন না। উনি ছিলেন একজন বহুমুখী মিউজিশিয়ান। উনি হলেন একজন গ্লোবাল আইকন।…

