Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Zakir Naik Visit in Bangladesh: ইসলামি বক্তা জাকির নাইকের বাংলাদেশ সফর স্থগিত করল ইউনূস সরকার
Zakir Naik Visit in Bangladesh: ইসলামি বক্তা জাকির নাইকের বাংলাদেশ সফর স্থগিত করল ইউনূস সরকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নভেম্বরের শেষ সপ্তাহে ভারতের ইসলামি বক্তা জাকির নাইকের বাংলাদেশ সফরের কথা ছিল। ওইসময় বেশ কয়েকটি জায়গায় তাঁর বক্তব্য রাখার কথা। এনিয়ে প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে। এর মধ্যেই জাকির নাইকের বাংলাদেশ সফর সাময়িক স্থগিত করে দিল মহম্মদ ইউনূস সরকার। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে জাকির নাইকের সফর নিয়ে কথা হয়। তারপরই তার সফর আপতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায়  আলোচনা সভায় যোগ দেওয়ার কথা। এনিয়ে…

Read More