একাধিক দাবি নিয়ে সিটি সেন্টারের কাছে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের গণ অবস্থান
#আগরতলা: পশ্চিম ত্রিপুরা (সদর) জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার আগরতলা সিটি সেন্টারের কাছে রাজ্যের বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ আরও অনেক দাবি নিয়ে এক বৃহত্তর গণ অবস্থান সংগঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা, প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি পান্না দেব, পশ্চিম ত্রিপুরা সদর জেলা কনভেনর পীযূষ কান্তি দেব রায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদ ইনচার্জ নীল কমল সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ইনচার্জ রাজীব…










