Tripura Election 2022: নিজের আসন ধরে রাখলেন সুদীপ রায় বর্মণ, পাশাপাশি অক্সিজেন দিলেন কংগ্রেসকে
#আগরতলা: ভোটের আগেই আক্রান্ত হয়েছিলেন তিনি। অভিযোগ উঠেছিল, তাকে আটকাতেই তাঁরই শিষ্য সুশান্ত রায় চৌধুরীকে প্রচারের দায়িত্ব দিয়েছিল বিজেপি। কিন্তু শেষ হাসি হাসলেন সেই সুদীপই। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুদীপ রায় বর্মণ। তার সেই আসনেই হল উপনির্বাচন। আর সেখানেই বিজেপিকে পিছনে ফেলে জয় হাসিল করলেন সুদীপ রায় বর্মণ। ত্রিপুরা উপনির্বাচনের শেষ দিনের প্রচারে অভিনব কায়দা নিয়েছিল কংগ্রেস। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে, আহত সুদীপ রায় বর্মনকে নিয়ে শহর পরিক্রমা করেছিল কংগ্রেস। প্রসঙ্গত, গত রবিবার…









