প্রেমিককে মারধর, ঝাড়খণ্ডে তথ্যপ্রযুক্তি কর্মীকে অপহরণ করে গণধর্ষণ ১০ জনের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের গণধর্ষণ। এবার ঝাড়খন্ডে। তথ্যপ্রযুক্তি কর্মী এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ১০ জনের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই যুবতী তাঁর প্রেমিকের সঙ্গে ছিল। জনা আট-দশেক লোক তাঁদের পথ আটকায়। তারপর প্রেমিককে বেধড়ক মারধর করে। শেষে ওই যুবতীকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে অভিযুক্তরা। নির্যাতিতা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। জানা গিয়েছে, ওয়ার্ক ফ্রম হোম সেরে প্রেমিকের সঙ্গে বাইকে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। তখনই বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি…










