ভদোদরা পদপিষ্ট মামলায় দোষী নন শাহরুখ খান, স্বস্তি দিল সুপ্রিম কোর্ট
Movies oi-Moumita Bhattacharyya অবশেষে সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেলেন শাহরুখ খান। ২০১৭ সালে ‘রইস’ সিনেমার প্রচারে ভদোদরা রেল স্টেশনে পদপিষ্টে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে শাহরুখ খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। গুজরাত হাইকোর্টে দায়ের করা সেই মামলাতেই সুপ্রিম কোর্ট রেহাই দিল শাহরুখ খানকে। শাহরুখ খানের বিরুদ্ধে হওয়া অভিযোগ সোমবার খারিজ করে দেন বিচারপতি অজয় রাস্তোগি ও সিটি রবিকুমারের বেঞ্চ। গুজরাত হাইকোর্টের আদেশরে চ্যালেঞ্জ জানিয়ে অভিযোগকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু অভিনেতার বিরুদ্ধে অভিযোগকারীর দায়ের করা অভিযোগ বাতিল করে…










