সিবিআই এফআইআর-এ এক নম্বরে নাম, বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া
#দিল্লি: দিল্লির সরকারের মদ নীতি নির্ধারণে দুর্নীতির অভিযোগে দায়ের করা সিবিআই-এর এফআইআর-এ এক নম্বরে রয়েছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম৷ সিসোদিয়া সহ মোট ১৫ জনের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই৷ সিবিআই-এর অভিযোগ, সিসোদিয়া ঘনিষ্ঠকে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন সমীর মহেন্দ্রু নামে এক মদ ব্যবসায়ী৷ এর পাশাপাশি সিসোদিয়ার আরও এক ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর থেকে নগদে দুই থেকে চার কোটি টাকা সংগ্রহ করেছিলেন বলেও এফআইআর-এ উল্লেখ করেছে সিবিআই৷ এ দিন সকাল থেকেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি সহ সাতটি রাজ্যের ৩১টি জায়গায়…










