পুজোয় কাছেই চুপচাপ চারদিন কাটাতে চান? চলুন পূর্বস্থলীর চুপি চরে
#কাটোয়া: পুজোর ছুটিতে মন চাইছে অন্য কোথাও চুপচাপ চারদিন কাটাতে? তবে চলুন পূর্বস্থলীর চুপি চরে। কলকাতার খুব কাছেই। মুঠোফোন বন্ধ রেখে কোলাহলহীন একদম শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে আপনার ডেস্টিনেশন হতেই পারে এই চুপি চর। এখানে রয়েছে বিস্তীর্ণ জলাভূমি। গঙ্গার অংশ। এক সময় এই এলাকার উপর দিয়ে বইতো গঙ্গার মূল স্রোত। গঙ্গা এখন কিছুটা সরে গিয়েছে। তবে থেকে গিয়েছে এই জলাভূমি। এক মানুষ বা তার বেশি জল থাকে সব সময়ই। তাতেই চলে নৌকো বিহার। এখানকার বিশেষ আকর্ষণ চোখ জুড়নো…










