যোগ্য সম্মান না পাওয়ার ক্ষোভ, অকালে টলিউড ছাড়লেন অভিনেতা প্রসূন গায়েন, পোস্ট ফেসবুকে
News oi-Moumita Bhattacharyya আমরা প্রদীপের উজ্জ্বল আলোকে দেখি কিন্তু প্রদীপের নীচে জমা কালিকে দেখি না। কিছুটা সেরকমই হাল টলিউড ইন্ডাস্ট্রির। সেই ক্ষোভই উঠে এল এক অভিনেতার আকস্মিক সিদ্ধান্তে। টলিউডের বেশ পরিচিত মুখ প্রসূন গায়েন বৃহস্পতিবার সকালে এক বিস্ফোরক ঘোষণার মাধ্যমে জানিয়ে দিলেন যে তিনি স্বেচ্ছায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ছেন। কিন্তু এই আচমকা অবসর নেওয়ার কারণ কী? ফোনে ওয়ান ইন্ডিয়া বাংলার সঙ্গে কথোপকথনে অভিনেতা জানালেন তাঁর মনে জমে থাকা ক্ষোভের কথা। ২০০৮ সালে টলিউডে পা রাখার পর প্রসূন গায়েনকে দেখা…










