সব বিধায়ক তাঁদের সঙ্গেই আছেন, তৃণমূলকে স্বস্তি দিয়ে বার্তা মুকুল সাংমার
#শিলং: লক্ষ্য ২০২৪। এখন থেকেই উত্তর পূর্ব ভারতে তাই সংগঠন মজবুত করতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। যদিও গত বছর ত্রিপুরা পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ভাল ফল করেছিল, তা ধাক্কা খেয়েছে সদ্য প্রকাশ হওয়া ত্রিপুরা উপনির্বাচনের ফলে। এই অবস্থায় আগামী বছর নির্বাচন মেঘালয়ে, সেখানে সফর করছেন অভিষেক বন্দোপাধ্যায়। গত বছর মেঘালয়ে কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে৷ ১৮ জনের মধ্যে ১২ জন কংগ্রেস বিধায়ক এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এটি কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। যাঁরা কংগ্রেস…










