চ্যাডউইক বোসম্যানকে শ্রদ্ধা জানিয়ে মুক্তি পেল ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার-এর টিজার
অনবদ্য অ্যাঞ্জেলা বাসেট গোটা টিজারটি দেখলে বোঝা যাচ্ছে যে ছবিটি অনেকাংশেই উয়োমেন পাওয়ারের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। সম্পূর্ণ অ্যাকশন ভিত্তিক সিনেমায় একটি অত্যন্ত আবেগঘন দিকও থাকতে চলেছে বলেই আভাষ পেয়েছেন দর্শকরা। ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’এ অভিনেত্রী অ্যাঞ্জেলা বাসেটকে দেখা যেতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকায়। ছবিতে এক আবেগপ্রবণ রানির চরিত্রে অভিনয় করছেন তিনি। ট্রেলরের মাধ্যমে নায়িকার চরিত্রে কে আছেন তা দেখা গেলেও নায়কের চরিত্রে কে রয়েছেন তা এখনো স্পষ্ট নয়। একটি বিশেষ ঢাকা পোশাকে একজনকে দেখা গিয়েছে, কিন্তু তিনি…










