বিনা অনুমতিতে ভক্তিগীতের অনুষ্ঠান দিল্লির মন্দিরে, মঞ্চ ভেঙে মৃত ১, আহত ১৭
দিল্লির নাম করা কালকাজি মন্দিরে মর্মান্তির দুর্ঘটনা। অনুমতি ছাড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই মন্দিরে। শীতের রাতে সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১৬০০ ভক্তও। সেখানেই অনুষ্ঠান মঞ্চ ভেঙে বিপত্তি। ঘটনায় ১ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন ভক্ত। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, দেবীর নামে সংকীর্তনের আয়োজন করা হয়েছিল কালকাজি মন্দিরে। ‘মাতা জাগরণ’-এর সেই অনুষ্ঠানের জন্য অবশ্য নিয়ম মাফিক অনুমতি নেওয়া হয়নি দিল্লি পুলিশের থেকে। রাত জেগে দেবী দুর্গার প্রার্থনা ও ভক্তিমূলক…








