Narendra Modi: কংগ্রেস কখনও জরুরি অবস্থার কালি মুছতে পারবে না, গান্ধী পরিবারকে ফালাফালা করলেন মোদী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংবিধান দিবসের জবাবি ভাষণে পরিবারতন্ত্র টেনে কংগ্রেসকে ফালাফালা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি অবস্থায় থেকে শাহ বানো মামলা, সংবিধান সংশোধন থেকে ৩৭০ ধারা, একের পর অস্ত্র বের করে বিঁধলেন নেহরু-গান্ধী পরিবারকে। জরুরি অবস্থায় কথা টেনে এনে নরেন্দ্র মোদী বলেন, জরুরি অবস্থায় কালি কংগ্রেস কখনও মুছতে পারবে না। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গীতে বলেন, কংগ্রেস দেশের গণতন্ত্রের গলা চেপে ধরে দেশটাকে জেলখানায় পরিণত করেছিল। টানা ২ বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল…










