Parliament Budget Session: ‘বেচারি, রাষ্ট্রপতির বয়স হয়েছে’, দ্রৌপদীকে কটাক্ষ করে বিতর্কে সোনিয়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্য়ুরো: খোদ রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর ভাষণের প্রতিক্রিয়ায় ‘বেচারি’- মন্তব্য! বিতর্কে সোনিয়া গান্ধী। রাজ্য়সভার কংগ্রেস সাংসদকে যখন নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুললেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, সোনিয়ার কটাক্ষের নিন্দা করল রাষ্ট্রপতির দফতর। ঘটনাটি ঠিক কী? আজ, শুক্রবার থেকে সংসদে শুরু হয়ে গেল বাজেট অধিবেশন। প্রথামাফিক উভয় কক্ষে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রায় ৫৯ মিনিট বক্তৃতা করেন তিনি। এরপর অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সনিয়া বলেন, ‘ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও…






