গাজার হাসপাতালের নীচে হামাসের ডেরা! ভিডিয়ো প্রকাশ্যে
গোটা গাজা ভূখণ্ড জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে হামাসদের সুড়ঙ্গ। আর মাটির নিচের সেই ডেরাগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলি ফৌজ। এবার ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, খান ইউনিস শহরে একটি হাসপাতালের নিচে হামাসের সুড়ঙ্গ খুঁজে পাওয়া গিয়েছে। ইজরায়েলি সেনাবাহিনীর মতে, ইউরোপীয় হাসপাতাল কম্পাউন্ডের নীচে অবস্থিত এই সুড়ঙ্গটি হামাসের শীর্ষ নেতাদের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করত এবং ইজরায়েলি বাহিনীর উপর আক্রমণ সমন্বয় করত। ( উত্তর থেকে দক্ষিণ। হামাস সমূলে নিধন করতে গোটা গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস…










